June 9, 2026, 6:49 am
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানের তৈরি ১৩ ড্রোন ভূপাতিত করার দাবী ইউক্রেনর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের তৈরি এক ডজনেরও বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেন। কিয়েভের বিরুদ্ধে মস্কোর সর্বশেষ হামলায় এসব ড্রোন ব্যবহার করা হয়। খবর এএফপি’র।

ক্রিসমাস ডে উপলক্ষে হামলা জোরদার না করার প্রতিশ্রুতি দেওয়ার এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ যুদ্ধ প্রশ্নে রাশিয়ার নেতাদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে একটি আদালত প্রতিষ্ঠায় সহযোগিতা করতে ইউরোপীয় নেতাদের আহ্বান জানানোর পর এসব ড্রোন হামলা চালানো হয়।

ইরানের তৈরি এসব অস্ত্রের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘সন্ত্রাসীরা কিয়েভের বিভিন্ন স্থানে হামলা চালায়। এসব হামলায় তারা ইরানের তৈরি ‘শাহেদ’ নামের ১৩টি ড্রোন ব্যবহার করে।’

তিনি আরো বলেন, ‘১৩টি ড্রোনের সবক’টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।’ তিনি বাসিন্দাদের বিমান হামলার সাইরেনের ব্যাপারে মনোযোগ রাখার আহ্বান জানান।

ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহ কোম্পানি ইউক্রেনার্গো জানায়, এসব হামলায় বিদ্যুৎ অবকাঠামোর কোন ক্ষতি হয়নি। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর ‘দক্ষতাপূর্ণ’ কাজের জন্য এমনটা সম্ভব হয়েছে। এর কৃতিত্ব সম্পূর্ণ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর।

ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন হামলার পর থেকে বিগত ১০ মাসে ইউক্রেন প্রায় ভয়াবহ বিমান হামলার শিকার হয়।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page