June 9, 2026, 6:52 am
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

২০১৪ সালের পর ডনেস্কে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব ইউক্রেনে রাশিয়ার দখলকৃত শহর ডনেস্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সেখানকার রুশ সমর্থিত মেয়র দাবি করেছেন, ২০১৪ সালের পর এটি বড় ধরনের হামলা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার মেয়র আলেক্সি কুলেমজিন টেলিগ্রামে বলেন, ‘সকাল ৭ টায় ডনেস্কের কেন্দ্রবিন্দুতে হামলা হয়েছে। ‘বিএম-২১ গ্র্যাড মাল্টিপল রকেট লঞ্চার থেকে বেসামরিক শহরের ওপর ৪০টি রকেট ছুড়েছে তারা। এটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ।’

যদিও রাশিয়ার নিযুক্ত এ মেয়রের দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আবাসিক, বাণিজ্যিক এবং ক্যাথেড্রালের ক্ষয়ক্ষতির ছবি টেলিগ্রামে শেয়ার করেছেন মেয়র আলেক্সি কুলেমজিন। তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

১৪ থেকে ডনেস্ক নিয়ন্ত্রণ করছে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। গত ফেব্রুয়ারিতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগ দিয়ে নতুন করে হামলা শুরু করে রুশ বাহিনী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গত অক্টোবরে কৌশলগত শহরটি মস্কোর সঙ্গে সংযুক্তির ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ডনেস্ক পুনরুদ্ধারে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় সেনারা।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page