June 9, 2026, 6:48 am
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাব পাসের তীব্র নিন্দা জানাল রাশিয়া ও চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন একটি প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা থেকে ইরানের সদস্যপদ বাতিলের তীব্র নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি সদস্যদেশ। ৫৪ সদস্যবিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল বা ‘ইকোসোক’ মঙ্গলবার আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব পাস করে ওই কাউন্সিলে ইরানের সদস্যপদ বাতিল করে।

ওই ভোটাভুটির অধিবেশনে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইরানের সদস্যপদ বাতিলের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই কাউন্সিল থেকে আগে ফ্রান্স ও ব্রিটেনের সদস্যপদ বাতিল করতে হবে কারণ ওইসব দেশে নারীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করা হয়।তিনি নিজ নিজ দেশের মানবাধিকার পরিস্থিতির দিকে মনযোগী হওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।

জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত আমেরিকার পক্ষ থেকে ইরানবিরোধী প্রস্তাব উত্থাপনকে ‘নির্লজ্জ গুণ্ডামি, ভণ্ডামি ও দ্বৈত নীতি’ বলে প্রত্যাখ্যান করেছেন। এছাড়া, ভেনিজুয়েলা, ব্রাজিল, পাকিস্তান ও সিরিয়ার রাষ্ট্রদূতরাও ইরানবিরোধী প্রস্তাবটির তীব্র নিন্দা জানিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page