July 26, 2026, 11:29 am
শিরোনামঃ
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাঙালী জাতি পূর্ণ করলো ৫১ তম বিজয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহান বিজয় দিবস আজ। দিনটিতে বাঙালি জাতি পূর্ণ করলো বিজয়ের ৫১ বছর। দীর্ঘ নয় মাসের রক্ষক্ষয়ী যুদ্ধ শেষে বিশ্ব মানচিত্রে অভ্যুদ্বয় ঘটে বাংলাদেশের। যে নামের সঙ্গে জড়িয়ে আছে ৩০ লাখ শহীদ আর সম্ভ্রম হারানো মা বোনদের আত্মদানের গৌরব।

শাসনের নামে পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে একাট্টা হলো বাঙালি। বাংলার অবিসংবাদিত নেতা ডাক দিলেন চূড়ান্ত মুক্তির।

একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি হত্যাযজ্ঞে মাতলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন, শুরু হলো মুক্তির যুদ্ধ। হাতে অস্ত্র তুলে নিলো বীর বাঙালি।

রণাঙ্গনে গঠিত হলো যৌথ বাহিনী। মুক্তিযোদ্ধাদের বীরত্বে আর সাড়ে সাত কোটি বাঙালির অপরিসীম আত্মত্যাগপূর্ণ সহায়তায় গুঁড়িয়ে দেয়া হয় পাকিস্তানি সেনাদের ঘাঁটি। একের পর এক মুক্ত হয় নতুন নতুন অঞ্চল; পিছু হটে পাকিস্তানি হানাদার সেনারা।

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের পাশে সার্বিক সহযোগিতা দিয়ে এগিয়ে আসে প্রতিবেশী দেশ ভারত। কোটি বাঙালিকে আশ্রয় দিয়ে বাড়িয়ে দেয় সাহায্যের হাত। ওই সময় পরাশক্তি সোভিয়েত ইউনিয়নও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দিয়ে পক্ষ নেয় সরাসরি।

সশস্ত্র মুক্তিযুদ্ধে পরাজয় মেনে নিতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে।

বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে রয়েছে বাংলার মানুষের অদম্য সাহস, শক্তি আর ইতিহাস তৈরির অহঙ্কার। যার পূর্ণতা এনে দিয়েছে মহান বিজয় দিবস।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page