June 9, 2026, 7:46 am
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন আদালতে সাবেক টুইটার কর্মীর কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে টুইটারের সাবেক এক কর্মীকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। কারাগারে দণ্ডিত ব্যক্তি আহমেদ আবু আম্মো। ডিজিটাল জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মার্কিন বিচার বিভাগ জানায়, আহমেদ গত আগস্টে একাধিক ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন। তার অপরাধের মধ্যে রয়েছে বিদেশী সরকারের অবৈধ এজেন্ট হওয়া, মানি লন্ডারিং ও জালিয়াতি।

প্রসিকিউটরেরা সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতকে জানান, টুইটারে চাকরি করার কারণে আহমেদ ব্যবহারকারীদের অনেক ব্যক্তিগত তথ্য জানার সুযোগ পেয়েছিলেন। তিনি প্রায় সাত বছর আগে ১ লাখ ডলার ও ৪০ হাজার ডলারের বেশি দামের একটি ঘড়ির বিনিময়ে অনেক ব্যবহারকারীর তথ্য বিক্রি করেছেন।

আদালতের নথি অনুযায়ী, আহমেদের কাছ থেকে অর্থ ও দামি উপহারের বিনিময়ে যে ব্যক্তি টুইটার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিলেন তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ঘনিষ্ঠ’ বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি স্টেফানি হিন্ডস এক বিবৃতিতে জানান, মামলায় প্রমাণ হয়েছে, সৌদি আরবের মতো দেশগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস পেতে সিলিকন ভ্যালি সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে ঘুষ দিয়েছে।

আহমেদের বয়স ৪৫ বছর। ২০১৫ সালে তিনি টুইটার ছেড়েছিলেন। পরে যুক্তরাষ্ট্রের সিয়াটলে ই-কমার্স কোম্পানি অ্যামাজনে চাকরি নেন। তিনি সেখানে বসবাস করতেন।

আদালতের নথি অনুযায়ী, আহমেদের বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ৬টিতে তিনি দোষী সাব্যস্ত হন। আহমেদের সাজা নিয়ে মন্তব্যের জন্য রয়টার্স ওয়াশিংটনে সৌদি দূতাবাস এবং টুইটার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page