September 20, 2026, 12:53 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পার্সেল বোমা হামলায় রুশ কূটনীতিক আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে একজন রুশ কূটনীতিকের ওপর হামলার ঘটনায় ওই কূটনীতিক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির রাজধানী বাঙ্গুইতে রুশ দূতাবাসের প্রেস অ্যাটাশে ভ্লাদিস্লাব ইলিন এ খবর জানিয়েছেন।

তিনি বলেছেন, গতকাল (শুক্রবার) বাঙ্গুইতে নিযুক্ত রুশ কালাচারাল সেন্টারের জেনারেল ডিরেক্টর দিমিত্রি সিতি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, সিতি তার কাছে অজ্ঞাত ঠিকানা থেকে আসা একটি পার্সেল খুলতে গেলে তার ভেতরে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়।

ইউক্রেনে যখন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান দশম মাসের মতো চলছে তখন আফ্রিকায় নিযুক্ত একজন রুশ কূটনীতিক হামলার শিকার হলেন।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় দিমিত্রি সিতি গুরুতর আহত হয়েছেন। তবে তার জীবনের ঝুঁকি নেই বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে রুশ দূতাবাস বলেছে, ঘটনাটি দূতাবাস ভবনের বাইরে ওই সিনিয়র কূটনীতিকের বাসভবনে ঘটেছে। হামলার পর দূতাবাস ও এর কর্মীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page