October 7, 2026, 5:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

তুষারপাতে ঢেকে গেছে ইরানের গিলান প্রদেশের আমারলু এলাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের গিলান প্রদেশের রুদবার অঞ্চলের আমারলু জেলা প্রবল তুষারপাতে ঢেকে গেছে। ইরানে সাধারণত শীতকালে তুষারপাত হলেও এবার শরতের শেষে দিকেই রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় তুষার পড়েছে।

প্রবল আমারলু জেলার সব এলাকার বাসা-বাড়ি, রাস্তাঘাট, গাছপালা, ফসলি জমি তুষারে ঢেকে গেছে। শিশু-কিশোরেরা মেতে উঠেছে তুষার উৎসবে। পার্কে ও বাড়ির সামনে চলছে তুষার নিয়ে নানান খেলা।

কেউ কেউ তুষার দিয়ে তৈরি করছে পুতুল। কেউ আবার নানা ধরনের ঘর ও টাওয়ার। চলতি শীত মৌসুমে এর আগে তেহরানের বিভিন্ন এলাকায় তুষারপাত হলেও তা ছিল খুবই সামান্য।

 

 



Our Like Page