June 9, 2026, 10:14 am
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নতুন নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ সমস্যাকেই বাড়িয়ে তুলবে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করতে নবম দফার নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর আওতায় মস্কোর ২০০ রাজনৈতিক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। এমন পদক্ষেপে শনিবার (১৭ ডিসেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সবশেষ নিষেধাজ্ঞার প্যাকেজ, জোটের অভ্যন্তরীণ সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে।

প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ও মুখপাত্র জাখারোভা আরও বলেন, ‘পূর্বের সব নিষেধাজ্ঞার মতো ইইউ’র আর্থ-সামাজিকের ওপর একই ধরনের প্রভাব ফেলবে।’

ইউক্রেনে যুদ্ধে চালিয়ে যাওয়ার কারণে মস্কোকে চাপে রাখতে ব্রাসেলসে গত শুক্রবার ইইউ রাষ্ট্রদূতরা নবম দফার নিষেধাজ্ঞা প্রস্তুত করেছেন। খনি ও জ্বালানি শিল্প ক্ষেত্রেও ইইউ থেকে বিনিয়োগ নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে জাখারোভা বলেন, পূর্বে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, বিপরীতে ইউরোপকে জ্বালানি সংকট ও উচ্চ মুদ্রাস্ফীতির দিকে নিয়ে গেছে। জোটের অনেক কোম্পানি তাদের উৎপাদন অন্য জায়গায় স্থানান্তরে পরিকল্পনা করতে বাধ্য হয়েছে। এতে মহাদেশটি অর্থনৈতিক সংকটে পড়েছে।

জোর দিয়ে তিনি আরও বলেন, মস্কোর ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা- আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোও ক্ষতির মুখে পড়ছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page