August 12, 2026, 7:53 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় তাপমাত্রার উন্নতি হলেও শীত কমেনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গায় গত তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করার পর কিছুটা উন্নতি হয়েছে তাপমাত্রার। কিছুটা তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের চোখ রাঙানি।

রোববার সকাল ৯টায় জেলায় ১৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড ভেঙে শনিবার হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবারও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনের বেলায় সূর্যের দেখা মিললেও তাতে নেই কোনো উত্তাপ। ফলে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে গেছে কয়েকগুণে।

শীতে বিপর্যস্থ হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

এদিকে, জেলার হাসপাতালগুলোতে বেড়ে গেছে শিশু ও ডায়রিয়া রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি হয়েছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও শীতজনিত বিভিন্ন রোগ নিয়ে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে  ২১ হাজার কম্বলসহ শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে পৌর এলাকার বেলগাছি এলাকায় শীতবস্ত্র কম্বল বিতরণের মধ্যদিয়ে আনুষ্ঠানিক বিতরণ শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, গত ৩ দিন ধরে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page