November 26, 2026, 2:52 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ছোড়া ৩৭টি ভূপাতিত করার দাবি ইউক্রেনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সবশেষ হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা ইউক্রেন। বিদ্যুৎ লাইন ও স্থাপনা মেরামত করে কিয়েভের প্রায় ৬০ লাখ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে।

ইউক্রেনের দাবি, গেল ২৪ ঘন্টায় ইউক্রেনে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি, হাসপাতালসহ অনেক জ্বালানি স্থাপনা।

এ হামলার ফলে পানি, জ্বালানি সংকটসহ অনেক মৌলিক প্রয়োজন থেকে বঞ্চিত হন ইউক্রেনবাসী।

এদিকে, কিয়েভে রুশ বাহিনীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ৩৭টিই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান।

গত ২৪ ফেব্রুয়ারিঅভিযান শুরুর পর ইউক্রেনে ৯বার বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page