June 9, 2026, 11:24 am
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বোমা বিস্ফোরণে ৮ ইরাকি ফেডারেল পুলিশ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকের কিরকুক শহরের কাছে বোমা বিস্ফোরণে ৮ জন ইরাকি ফেডারেল পুলিশ নিহত হয়েছেন। পুলিশ সদস্যরা পুলিশি কনভয়ে করে যাচ্ছিলেন। সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার কিরকুকের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত সাফরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত হওয়ার পাশাপাশি দুজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

কিরকুকের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সাফরা গ্রামের কাছে এ বিস্ফোরণটি ঘটে।

এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে ওই এলাকাটিতে সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসআইএলের (আইএসআইএস) তৎপরতা রয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কিরকুক শহরটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছিল। প্রায় পাঁচ বছর আগে ২০১৭ সালে তাদের হটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইরাকের নিরাপত্তা বাহিনী। কিন্তু আইএসআইএলের সদস্যদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ইরাকের সরকারি বাহিনী। এর পর এর নিয়ন্ত্রণ নেয় কুর্দি আঞ্চলিক সরকার।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page