September 16, 2026, 1:57 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে সন্তানদের ঝগড়া থামাতে আত্মহত্যার অভিনয়ে গৃহবধূর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ১০ বছরের মেয়ে জান্নাতুল নাঈম ও ৬ বছরের ছেলে ওসমান দুই ভাইবোন ঝগড়া করছিল। স্বামী নাছির উদ্দিন চলে যান অফিসে। বাবা চলে যাওয়ার পর ভাইবোনের মধ্যে ঝগড়া আরও বেড়ে যায়। এতে মা রেহানা আক্তার মুক্তা (৩০) সন্তাননের ঝগড়া থামাতে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা অভিনয় করতে গিয়ে মারা যান।

রোববার (১৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বেলা সাড়ে ১১টার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ আফজাল রোড সংলগ্ন হানিফ মিয়ার বাড়ির ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর বড় মেয়ে জান্নাতুল নাঈম ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী নাছির উদ্দিন ইসলামী ব্যাংক চন্দ্রগঞ্জ শাখায় চাকরির সুবাধে তারা গত ৩ মাস আগে হানিফ মিয়ার বাড়ির ৪র্থ তলায় বাসা ভাড়া নেন। জান্নাতুল নাঈম ও ওসমান ছাড়াও তাদের ফাতেমা নামে ৩ বছরের আরও একটি মেয়ে সন্তান আছে। তাদের মধ্যে বড় মেয়ে জান্নাতের সাথে ছেলে ওসমানের প্রায় ঝগড়া হয়। এতে তাদের মা মুক্তা তাদের উপর অসন্তুষ্ট।

রোববার সকালে তারা উভয়ই আবারও ঝগড়া শুরু করে। এতে মা রেহানা আক্তার মুক্তা বলেন, তোদের ঝগড়া না থামালে আমি আত্মহত্যা করবো। এই বলে মুক্তা গলার ওড়না জানালার গ্রীলের সঙ্গে বেঁধে নিজের গলায় পেঁচিয়ে সন্তানদের উদ্দেশ্যে বলেন, তোরা দেখ আমি আত্মহত্যা করছি। সন্তানদের ভয় দেখানোর জন্য এ কথা বলার পরই পা পিচলে খাট থেকে পড়ে গিয়ে ঝুলন্ত ওড়নায় গলায় ফাঁস লেগে যায় তার।

পরে বড় মেয়ে জান্নাত ফোন করলে তার বাবা ডাক্তার নিয়ে বাসায় আসেন। ডাক্তার তখন গৃহবধূ মুক্তা মারা গেছেন বলে জানান

গৃহবধূ রেহানা আক্তার মুক্তা সেনবাগ উপজেলার অর্জুনতলা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে। স্বামী নাছিরের বাড়ি ফেনীর জেলার পরশুরাম উপজেলায়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তহিদুল ইসলাম বলেন, সন্তানদের সঙ্গে অভিমান করে ফাঁসি দিচ্ছি বলে তাদেরকে ভয় দেখাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত রিপোর্টে হত্যাকাণ্ডের আলামত পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page