September 20, 2026, 3:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে দামেস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার বিরুদ্ধে আবার সামরিক আগ্রাসন চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। দেশটির রাজধানী দামেস্ক অভিমুখে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেল আবিব।

সিরিয়ার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ইসরাইলের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘লেক টিবারিয়াস’ থেকে দামেস্ক অভিমুখে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

দামেস্কের অদূরে কয়েকটি অবস্থানে এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও তাতে কেউ নিহত হয়নি বলে সামরিক সূত্রগুলো জানিয়েছে। তারা বলেছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। হামলায় দু’জন সিরীয় সেনা আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী ইসরাইল বহুবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।এর আগে গত অক্টোবর মাসের শেষভাগে দখলদার ইসরাইলি সেনারা সিরিয়ার অভ্যন্তরে সর্বশেষ হামলা চালিয়েছিল।সে সময়ও সিরিয়ার আকাশ প্রতরিক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইসরাইলি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page