November 26, 2026, 3:01 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

বেলারুশ সফরে যেয়ে ইউক্রেন ইস্যু এড়িয়ে গেলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলারুশ সফরে গিয়ে সোমবার দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে দুই নেতার বৈঠক পরবর্তী সাংবাদিক সম্মেলনে ইউক্রেন ইস্যু এড়িয়ে গেছেন রুশ নেতা। এ নিয়ে কোনও কথা বলেননি লুকাশেঙ্কোও। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

সাংবাদিক সম্মেলনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে বেলারুশের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতার কথা তুলে ধরেন পুতিন। এই বছর দুই দেশের মধ্যে বাণিজ্য রেকর্ড ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের অর্থনীতিতে অবৈধ বিধিনিষেধের প্রভাব কমানোর জন্য আমাদের পদক্ষেপগুলোর সমন্বয় করছি। বেশ বিশ্বাসযোগ্য এবং কার্যকরভাবেই এটি করছি আমরা।’

লুকাশেঙ্কো বলেন, রাশিয়া ও বেলারুশ তাদের ওপর আসা যাবতীয় হুমকির জবাব খুঁজে বের করবে। ইতোমধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞার সম্ভাব্য নেতিবাচক পরিণতিগুলি কাটিয়ে উঠা সম্ভব হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, পশ্চিমারা ‘যৌক্তিক আওয়াজ শুনবে’ যাতে নিরাপত্তার বিষয়ে একটি সংলাপ আবার শুরু হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page