June 9, 2026, 12:44 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞা আরোপ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা যাবে না : কিম ইয়ো-জং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিয়ংইয়ং-এর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা চালানোর জন্য দক্ষিণ কোরিয়া ও জাপানের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম ইয়ো-জং আজ (মঙ্গলবার) দক্ষিণ কোরিয়াকে উদ্দেশ করে দেয়া এক বক্তব্যে প্রত্যয় ব্যক্ত করে বলেন, অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেও তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা যাবে না।

কিম ইয়ো জঙের বক্তব্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া আমাদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিম জং-উনের বোন বলেন, কিন্তু যখন আমাদের বেঁচে থাকা ও উন্নয়নের অধিকার হুমকিগ্রস্ত হচ্ছে তখন আমরা কেন নিষেধাজ্ঞাকে ভয় পাবো এবং থেমে যাবো?

কিম ইয়ো-জং আরো বলেন, তার দেশ একটি গোয়েন্দা উপগ্রহ তৈরির যে চেষ্টা করছে সেটি উত্তর কোরিয়ার নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত।

গত রোববার একটি গোয়েন্দা উপগ্রহ তৈরির ‘গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত পর্যায়ের’ পরীক্ষা চালানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়া। সে ঘোষণার দুদিন পর দেশটির দ্বিতীয় শীর্ষ ব্যক্তি হিসেবে পরিচিত কিম ইয়ো-জং এসব কথা বললেন। বার্তা সংস্থা কেসিএনএ রোববার জানায়, উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা এনএডিএ ওই পরীক্ষা চালায়।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page