September 10, 2026, 10:04 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বিএনপির সঙ্গে সংলাপের আর সুযোগ নেই : সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি নির্দলীয় সরকারের অধীনে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে অনড়। এ ক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আর কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু বিএনপি আমাদের সে অনুরোধ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় দেখেছি, তারা নির্বাচন কমিশনকে সড়ে যেতে বলেছেন। তারপরও তাদের প্রতি আহ্বান থাকবে, নির্বাচনে অংশ নেন। আমাদেরকে নির্বাচন করতে হবে। সংবিধান থাকলে নির্বাচন হবেই।

বড় বড় রাজনৈতিক দল নির্বাচনে না আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতা খর্ব হবে বলেও মন্তব্য করেন কাজী হাবিবুল আউয়াল।

বর্তমানে নির্বাচন কমিশনের ৫০ থেকে ৬০ আসনে ইভিএমে নির্বাচনের সক্ষমতা আছে জানিয়ে তিনি বলেন, আরও ইভিএম মেশিন কেনার জন্য সরকারের কাছে আর্থিক বরাদ্দ চাওয়া হয়েছে। ওই বরাদ্দ প্রাপ্তিসাপেক্ষে নতুন মেশিন কিনে আগামী সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করার পরিকল্পনা করছে কমিশন।

তিনি আরও বলেন, ইভিএম মেশিনগুলো অনেক দামি। এগুলো রক্ষণাবেক্ষণে আমাদের আগেই গুরুত্ব দেওয়া উচিত ছিল। অনেক মেশিন অকেজো হয়ে গেছে। এর মধ্যে কিছু কিছু সার্ভিসিং করা সম্ভব।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page