July 26, 2026, 4:44 pm
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে ইসির বৈঠকের উদ্যোগ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ান ওয়াগনার গ্রুপকে অস্ত্র দেওয়ার বিষয়টি অস্বীকার করলো উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে মস্কোর আগ্রাসন সমর্থনে রাশিয়ার ‘ভাড়াটে বাহিনী’, ওয়াগনার গ্রুপ উত্তর কোরিয়ার রকেট ও ক্ষেপণাস্ত্রের একটি চালান পেয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন দাবি ‘অযৌক্তিক’ বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া ব্যক্ত করে এ নিন্দা জানায়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি অভিযোগ করেন, মার্কিন গোয়েন্দারা নিশ্চিত করেছে, গত মাসেই পিয়ংইয়ং থেকে অস্ত্রের বড় একটি চালান পেয়েছে ওয়াগনার গ্রুপ। নতুন এ অস্ত্র যুদ্ধক্ষেত্রে তেমন পরিবর্তন আনবে না বলেও মন্তব্য করেন কিরবি। তবে তাদের আরও অস্ত্র দিতে পারে দেশটির এমন উদ্বেগও প্রকাশ করেন তিনি।

পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার কারণে উত্তর কোরিয়ার অস্ত্র রপ্তানি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।

যুক্তরাষ্ট্রের এই মুখপাত্র আরও বলেন, ইউক্রেনে ওয়াগনারের প্রায় ৫০ হাজার কর্মী রয়েছে, যার মধ্যে ১০,০০০ হলো ঠিকাদার ও রাশিয়ার কারাগার থেকে নিয়োগকৃত ৪০ হাজার এবং এরা দণ্ডপ্রাপ্ত আসামি।

তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের জন্য ওয়াগনার গ্রুপের দিকে ঝুঁকছেন, কারণ সেখানে রুশ বাহিনী হোঁচট খেয়েছে।

ওয়াগনারের মালিক ইয়োজিনি প্রিবুওশন এ অভিযোগ অস্বীকার করেছেন। যদিও ইউক্রেনে ভাড়াটেদের অপারেশনে অর্থায়নের জন্য প্রতি মাসে একশ মিলিয়নের বেশি ব্যয় করার তথ্য জানান কিরবি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে আলোচনায় আসে ওয়াগনার গ্রুপ। ওয়াগনার গ্রুপের বেশিরভাগ সদস্যই সাবেক রুশ সেনা বলে জানা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে ইউক্রেন, সিরিয়া, লিবিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সুদান ও মোজাম্বিকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে। এর আগে জানা যায়, ওয়াগনার গ্রুপের ইয়োজিনি প্রিবুওশন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page