June 9, 2026, 4:19 pm
শিরোনামঃ
বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক ইসলাম নয়; মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা : অর্থমন্ত্রী দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ : সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন নীতিমালায় যুক্ত হলো সর্বজনীন পেনশন স্কিমে মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহত ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল প্রথমবারের মতো ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

ইসলামাদের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সোহেল জাফর চট্টা জানিয়েছেন, ইসলামাবাদে আই-১০/৪ এলাকায় শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে এক ব্যক্তি ও এক নারী গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির পরপরই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিহত পুলিশ সদস্যের নাম আদিল হুসেন। তিনি হেড কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।

তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: জিও নিউজ

 

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page