September 8, 2026, 4:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ১২ জনের মৃত্যু ; তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শক্তিশালী তুষারঝড়ের কবলে আমেরিকার অন্তত ২০ কোটি মানুষ। বরফে ঢেকে গেছে বিভিন্ন অঙ্গরাজ্যের ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান। বিপর্যস্ত হয়ে পড়েছে সড়ক, নৌ ও ট্রেন যোগাযোগ ব্যবস্থা। ক্রিসমাস উপলক্ষে সাপ্তাহিক ছুটির মধ্যে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রবল তুষারঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত ১৫ লাখ মানুষ। শুক্রবার (২৩ ডিসেম্বর) হাজার হাজার ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইনস কর্তৃপক্ষগুলো।

ভয়াবহ এই তুষারঝড় টেক্সাস থেকে কুইবেক পর্যন্ত ২ হাজার মাইল (৩ হাজার ২০০ কিমি) এরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত। একটি বোম্ব সাইক্লোন যাকে বলা হয়, যখন বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়, তখন মার্কিন-কানাডা সীমান্তের গ্রেট লেকগুলোতে এই প্রবল তুষারঝড় শুরু হয়।

কানাডায় অন্টারিও ও কুইবেকও ব্যাপক ক্ষতির সম্মুখীন, কয়েক হাজার স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানেও।

ব্রিটিশ কলাম্বিয়া থেকে নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত দেশের বেশিরভাগ অংশই প্রচণ্ড ঠান্ডা ও শীতকালীন ঝড়ের সতর্কতার অধীনে রয়েছে।

ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস), শুক্রবারের ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করেছে। তারা বলছে, মন্টানা অঙ্গরাজ্যের এলক পার্কে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। মিশিগানের হেল শহর কয়েক ইঞ্চি তুষারে ঢেকে গেছে। শুক্রবার রাতে সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস।

হেল শহরে সেলুন কর্মী এমিলি বিবিসিকে বলেন, ‘এখানে বেশ ঠান্ডা। আমরা যেন নরকে সময় কাটাচ্ছি।’

দক্ষিণ ডাকোটা অঙ্গরাজ্য ব্যাপক তুষারঝড়ের কবলে পড়েছে বহু মানুষ। নেটিভ আমেরিকানরা সেখানে কাপড় পুড়িয়ে ঠান্ডা নিবারনের চেষ্টা করছেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে পাঁচ হাজার ৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও ৭ হাজার ৬০০টি বিলম্বিত হয়েছে। যেখানে ক্রিসমাস উপলক্ষে সবাই বাড়ি ফেরার জন্য ঘণ্টার পর ঘণ্টা স্টেশনগুলোতে অপেক্ষা করছেন। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page