September 10, 2026, 9:45 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশকে বাঁচাতে আওয়ামী লীগকে বাঁচাতে হবে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকেও বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।’

বিএনপির ‘আগুন সন্ত্রাসের’ বিরুদ্ধে খেলা হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ১০ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারকে হটাতে পারেনি। ৩০ ডিসেম্বরেও পারবে না। তাদের মোকাবিলা করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত।’

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাব।’

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ সারাবিশ্বে সমাদৃত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গান। নিজেদের টাকায় পদ্মা সেতু করে সবাইকে অবাক করে দিয়েছেন। সেই জন্য বিরোধীদের অন্তর জ্বালা ধরেছে। শেখ হাসিনাকে নির্বাচনে হারাতে পারবে না বলেই তারা ষড়যন্ত্র করছে।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page