June 9, 2026, 8:14 pm
শিরোনামঃ
বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক ইসলাম নয়; মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা : অর্থমন্ত্রী দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ : সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন নীতিমালায় যুক্ত হলো সর্বজনীন পেনশন স্কিমে মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহত ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল প্রথমবারের মতো ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বের করে দেওয়ার দাবি কুকুরের ঘেউ ঘেউ শব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার দাবিকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

২০ ডিসেম্বর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছিলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার সদস্যপদ বাতিল করার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। তবে এই প্রক্রিয়া এতটাও সহজ হবে না বলেও তিনি স্বীকার করেছিলেন।

সম্প্রতি মারিয়া জাখারোভা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার জন্য কিয়েভ সরকারের আহ্বানে পাল্টা জবাব দিয়ে বলেছেন, এই ধরনের বক্তব্যকে উপেক্ষা করা দরকার।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মস্কোর প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত এই বিষয়ে রুশ রেডিও স্টেশন স্পুতনিকে দেওয়া সাক্ষাৎকারে মারিয়া বলেন, ‘কিছুই করতে হবে না। কুকুর ঘেউ ঘেউ করলেও কাফেলা ঠিকই এগিয়ে যাবে।’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বারবার বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বাদ দেওয়া অসম্ভব।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের ১৫ ডিসেম্বর ব্রিফিংয়ে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রও মনে করে যে এটি করার জন্য জাতিসংঘের নিয়ম পরিবর্তন করা অসম্ভব।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page