September 20, 2026, 9:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ফের দফায় দফায় রাশিয়ার মিসাইল হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেনের বড় বড় শহরকে কেন্দ্র করে রাশিয়ার বিমান হামলার সতর্কতায় রেড এলার্ট জারি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোদোলিয়াক দাবি করে বলেছেন, জনবহুল ও বেসামরিক অবকাঠামো টার্গেট করে রাশিয়া আরও ১২০টি মিসাইল ছুঁড়েছে।

রাজধানী কিয়েভেই দুটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এগুলো ক্ষেপণাস্ত্র হামলা নাকি বিমান প্রতিরক্ষার কারণে হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

খারকিভ, ওডেসা, লভিভ এবং জাইতোমির শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওডেসার দক্ষিণাঞ্চলীয় প্রদেশের আঞ্চলিক নেতা ম্যাকসিম মারচেঙ্কো বলেছেন, ইউক্রেনের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী বলছে, রাশিয়া ‘বিভিন্ন দিক থেকে আকাশ ও সমুদ্রভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। হামলায় বেশ কয়েকটি কামিকাজে ড্রোনও ব্যবহার করা হয়েছে বলেও দাবি তাদের।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে দেশের সব অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। প্রেসিডেন্টের আরেক উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বেসামরিক নাগরিকদের অন্যত্র আশ্রয় নেওয়ার আহ্বানও জানান।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ প্রশাসন।

মাইকোলাইভের দক্ষিণাঞ্চলের গভর্নর ভিতালি কিম জানান, পাঁচটি ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষার মাধ্যমে ঠেকানো হয়েছে।

সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে কয়েক ডজন হামলা চালানো হয়েছে ইউক্রেনে। এতে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। লভিভের মেয়র বৃহস্পতিবার বলেন, তার শহরের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎহীন ছিল।

এর আগে, চলতি মাসেই ৬০ থেকে ৭০টি মিসাইল হামলার অভিযোগ করে ইউক্রেন। তবে মস্কো বেসামরিক লোকদের টার্গেট করে হামলার কথা অস্বীকার করে আসছে। সূত্র: বিবিসি

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page