September 20, 2026, 9:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সামরিক বিমান ও চীনা যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ প্রায় লেগেছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একটি চীনের সামরিক যুদ্ধবিমান বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমানের ১০ ফুটের মধ্যে চলে এসেছিল। মার্কিন বিমানটিকে তখন আন্তর্জাতিক আকাশসীমায় সংঘর্ষ এড়াতে কৌশলগতভাবে সরে আসতে হয়েছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়, চীন সাগরে বিতর্কিত আকাশে চীনের সামরিক বিমানের ক্রমবর্ধমান বিপজ্জনক আচরণের সাম্প্রতিক প্রবণতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করার পরে এই খবর আসে।

মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘২১ ডিসেম্বরের ঘটনায় যে বিমানটি মার্কিন ফাইটার জেট আরসি-১৩৫ এর কাছে এসেছিল সেটি ছিল একটি চীনের নৌবাহিনীর ফাইটার জেট জে-১১। আমরা বিশ্বাস করি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমস্ত দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহার করবে।

মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, চীনের বিমানটি ডানার ১০ ফুট এবং মার্কিন বিমানের নাকের ২০ ফুটের মধ্যে চলে এসেছিল। সংঘাত এড়াতে তখন মার্কিন যুদ্ধবিমানটিকেই সরে যাওয়ার কৌশল নিতে হয়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই চীন সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছে।

মন্তব্যের জন্য চীনের ওয়াশিংটন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বেইজিং অতীতে একাধিকবারই ওয়াশিংটনকে সতর্ক করে জানিয়েছিল, দক্ষিণ চীন সাগরে মার্কিন জাহাজ ও বিমান শান্তির জন্য ভালো নয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতে, তাদের বিমান ও জাহাজগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অঞ্চলে নৌচলাচল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। চীন দক্ষিণ চীন সাগরের একটি বড় অংশকে নিজেদের বলে দাবি করে।

তাদের দাবিকৃত জলসীমার মধ্যে ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন দ্বারা দাবি করা ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বাণিজ্য লেনদেন হয় এসব পানি দিয়ে, সাগরের এই অঞ্চলটি মাছ ও গ্যাসের আধার হিসেবেও পরিচিত।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page