September 20, 2026, 10:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বেলারুশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বেলারুশের সামরিক বাহিনী। গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনের সামরিক বাহিনী ওই ক্ষেপণাস্ত্রটি ছোঁড়ে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী ব্রেস্ট অঞ্চলের গোরবাখা গ্রামের একটি কৃষিক্ষেতে ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো পড়ে। এতে অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর বিষয়টি প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকোকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেতের ওপর ক্ষেপণাস্ত্রের কয়েকটি টুকরা পড়ে রয়েছে।

যখন বেলারুশের কর্মকর্তারা সীমান্তে সেনা সমাবেশ ও তাদেরকে ফায়ারিং পজিশনে মোতায়েন করার জন্য অভিযুক্ত করছেন তখন এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনাটি ঘটল। সীমান্ত পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ উল্লেখ করে বেলারুশের কয়েকটি সীমান্ত এলাকায় লোকজনের চলাফেরা সীমিত করেছে মিনস্ক সরকার।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page