June 19, 2026, 8:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন  চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় প্রতিবেশী আবীরের মৃত্যুদণ্ড জনগণের ভালোবাসা বড় শক্তি ; নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে : প্রধানমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা করলেন স্পিকার সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই : সেতুমন্ত্রী নারায়ণগঞ্জে বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা যুক্তরাষ্ট্র-ইরান প্রাথমিক আলোচনা হবে সুইজারল্যান্ডে
এইমাত্রপাওয়াঃ

ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল বেলারুশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র বেলারুশের আকাশে ঢুকে পড়ার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মিনস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল ইউক্রেনের ওই ক্ষেপণাস্ত্রটি বেলারুশের ভেতরে ঢুকে পড়ে এবং দেশটির সামরিক বাহিনী তা ভূপাতিত করে।

বেলারুশের ব্রেস্ট অঞ্চলের সামরিক কমান্ডার ওলেগ কোনোভালোভ বলেন, গত মাসে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র যেভাবে লক্ষ্যভ্রষ্ট হয়ে পোল্যান্ডের ভেতরে পড়েছিল, ঠিক সেভাবেই সম্ভবত এই ক্ষেপণাস্ত্রটি বেলারুশের আকাশে ঢুকে পড়ে। এ সত্ত্বেও বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে এবং এই ঘটনার সাথে জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ঘটনার আমরা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছি এই কারণে যে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। তখন থেকে বেলারুশ তার ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছে রুশ সামরিক বাহিনীকে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page