September 10, 2026, 9:10 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর মৌচাক ও বায়তুল মোকাররমে জামায়াত-পুলিশ সংঘর্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর মৌচাক ও বায়তুল মোকাররম দক্ষিণ গেটেপুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে।

এ সময় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে একই সময়ে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে জামায়াতের নেতাকর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করলে সেখানেও বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় দলটির নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামীর আজ ঢাকায় কোনো মিছিলের অনুমতি নেই বলে দুপুরে পল্টনে জানিয়েছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।

ঢাকা মহানগরী উত্তরের গণমিছিল শুরুর আগেই অর্ধশত মুসুল্লিকে আটক করে পুলিশ- এমন অভিযোগ করে জামায়াতে ইসলামীর প্রেস উইং সদস্য আতাউর রহমান সরকার জানান, শত শত পুলিশ বায়তুল মোকাররম মসজিদের সবগুলো গেটে অবস্থান নেয়। কাউকে বের হতে দেয়নি। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাকেও নাকচ করে দেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page