June 27, 2026, 11:15 pm
শিরোনামঃ
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন ইন্তেকাল করেছেন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার মাগুরায় ওয়াইফাই ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ; সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ : তথ্য উপদেষ্টা ফরিদপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা লালমনিরহাটে দুই পুলিশকে কুপিয়ে পালালো আসামি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
এইমাত্রপাওয়াঃ

গত দু’দশকে বিশ্বে প্রায় ১৭০০ সাংবাদিক হত্যার শিকার : আরএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত দুই দশকে বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৭০০ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। গড়ে প্রতি বছর প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন। সম্প্রতি রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।

প্যারিস-ভিত্তিক অধিকার সংগঠনটি বলেছে, ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যকার দশক দুটি ছিল ‘তথ্য জানানোর কাজে নিয়োজিত লোকদের জন্য’ মারাত্মক প্রাণঘাতী।

এই সময়ে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল ইরাক ও সিরিয়া। গত ২০ বছরে এ দুটি দেশে মোট ৫৭৮ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা বিশ্বব্যাপী মোট সংখ্যার এক-তৃতীয়াংশের চেয়েও বেশি।

এরপর মেক্সিকোতে হত্যার শিকার হয়েছেন ১২৫ জন, ফিলিপাইনে ১০৭ জন, পাকিস্তানে ৯৩ জন, আফগানিস্তানে ৮১ জন এবং সোমালিয়ায় নিহত হয়েছেন ৭৮ জন সাংবাদিক। বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার ৮০ শতাংশ ঘটনাই ঘটেছে মাত্র ১৫টি দেশে।

আরএসএফের দৃষ্টিতে সাংবাদিকতার জগতে সবচেয়ে অন্ধকার বছর ছিল ২০১২ ও ২০১৩। ওই সময় সিরিয়ায় গৃহযুদ্ধ চলছিল। ২০১২ সালে দেশটিতে ১৪৪ জন ও এর পরের বছর ১৪২ জন সাংবাদিক হত্যার শিকার হন।

সাংবাদিক হত্যার প্রবণতা ফের বেড়েছে ২০২২ সালে। এতে অবশ্য ইউক্রেন যুদ্ধের আংশিক ভূমিকা রয়েছে। চলতি বছরে বিশ্বজুড়ে ৫৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। ২০২১ সালে এর সংখ্যা ছিল ৫১ জন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনে আটজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। অথচ এর আগের ১৯ বছরে দেশটিতে অপঘাতে মারা যাওয়া সাংবাদিকের সংখ্যা ছিল সব সিলিয়ে ১২ জন।

গত ২০ বছরে রাশিয়ায় হত্যার শিকার হয়েছেন অন্তত ২৫ সাংবাদিক। ভ্লাদিমির পুতিন ক্ষমতাগ্রহণের পর থেকে রাশিয়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর পরিকল্পিত ও প্রাণঘাতী আক্রমণ দেখছে বলে উল্লেখ করেছে আরএসএফ।

যুদ্ধ চলমান দেশগুলো সাংবাদিকদের জন্য বিপজ্জনক হওয়া স্বাভাবিক। কিন্তু আনুষ্ঠানিক কোনো যুদ্ধ নেই এমন দেশগুলোও খুব একটা নিরাপদ নয়। বরং এ ধরনের তথাকথিত শান্তিপূর্ণ কয়েকটি দেশ সাংবাদিক হত্যার তালিকায় ওপরের দিকেই রয়েছে।

আরএসএফের ভাষ্যমতে, গত দুই দশকে ‘যুদ্ধ চলমান অঞ্চলের’ তুলনায় ‘শান্তিপূর্ণ অঞ্চলেই’ বেশি সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, তারা সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতির তদন্ত করছিলেন।

সাংবাদিক হত্যাকাণ্ডের প্রায় অর্ধেকেই ঘটেছে আমেরিকা মহাদেশের দেশগুলোতে। এদের মধ্যে শীর্ষে রয়েছে মেক্সিকো, ব্রাজিল, কলম্বিয়া ও হন্ডুরাস। আরএসএফের প্রতিবেদন বলা হয়েছে, স্পষ্টতই বর্তমানে গণমাধ্যমের জন্য সবচেয়ে বিপজ্জনক মহাদেশ হলো আমেরিকা।

আজকের বাংলা তারিখ



Our Like Page