October 9, 2026, 10:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আহ্বান জানাল ন্যাটো মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। জার্মান সংবাদমাধ্যম ডিপিএ-এর সঙ্গে আলাপকালে এমন আহ্বান জানান তিনি।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, আমি মিত্রদের আরও বেশি কিছু করার আহ্বান জানাই। ইউক্রেন যেন জয়লাভ করে এবং পুতিন যাতে জিততে না পারে সেটি নিশ্চিত করার মধ্যে আমাদের সবার নিরাপত্তাজনিত স্বার্থ রয়েছে।

তিনি বলেন, আমরা জানি যে বেশিরভাগ যুদ্ধই আলোচনার টেবিলে শেষ হয়। হয়তো এখানেই তাই ঘটবে। তবে এই আলোচনায় ইউক্রেন কী অর্জন করতে পারবে সেটি নির্ভর করছে দেশটির সামরিক সক্ষমতার ওপর।

এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধের ‘প্রধান সুবিধাভোগী’ হলো যুক্তরাষ্ট্র। ‘ইউরোপকে আরও পরাধীন করতে’ তারা অঞ্চলটির সঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্ক বিনষ্টের ভূরাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত করতে এবং এটিকে আরও সহিংস করে তুলতে তাদের পক্ষে সম্ভব সবকিছু করছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page