October 11, 2026, 5:16 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

সীমান্ত হত্যা কারোই কাম্য নয় : বিজিবি মহাপরিচালক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, সীমান্ত হত্যা কারোই কাম্য নয়। কোন একটা জীবন মেরে ফেলুক এটা কেউই চায় না। বিএসএফ চায় না, আমরাও চাই না। সবাই চায় সীমান্ত হত্যা কতটা নিচে নামিয়ে আনা যায়।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি এ কথা বলেন। বিজিবি প্রধান স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি কসবায় যান।

তিনি আরো বলেন, ‘ডিজি লেভেলের সম্মেলনে আমরা অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি। সেই আলোচনায় আমরা অনেক সমস্যার সমাধান করছি। এগুলো (সীমান্ত হত্যা) আরো বেশি হতে পারতো। এগুলো আমরা কমিয়ে নিয়ে আসছি। তবে আমাদের চেষ্টা থাকবে সীমান্ত হত্যা আরও কতটা নীচে নামিয়ে নিয়ে আসতে পারি। ‘

বিএসএফ এর বাধায় আখাউড়া ইমিগ্রেশন ভবন এবং কসবা রেলওয়ে স্টেশন এবং সালদা নদী সেতু নির্মাণ কাজ বন্ধ রয়েছে এ প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, ‘ইমিগ্রেশন ভবনের বিষয়টি তার জানা নেই। কসবা স্টেশন এবং সালদা নদী সেতুর বিষয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ে চেস্টা করছি। আমি দায়িত্ব নেয়ার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।’

তিনি বলেন, ‘মাদক বিষয়ে প্রধানমন্ত্রীও জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। সেভাবেই আমরা কাজ করছি।’ ভারতে মাছ গিয়ে বাংলাদেশে মাদক আসাটা অনাকাঙিক্ষত বলে তিনি মন্তব্য করেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page