April 10, 2026, 9:58 am
শিরোনামঃ
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি
এইমাত্রপাওয়াঃ

পালিয়ে যাওয়া জঙ্গিরা ধরা পড়বে খুব শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরা যাচ্ছে না, বিষয়টি ঠিক এমন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, অনেক জঙ্গিই ধরা পড়েছে, অনেক জঙ্গিকে খুঁজেও বের করা হয়েছে। আর যারা পালিয়েছে তাদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। খুব শিগগিরই তারাও ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ বুধবার পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।

মন্ত্রী বলেন, জঙ্গি উত্থান ও তৎপরতা রোধে দেশের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। যখনই যে তথ্য তারা পাচ্ছেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। হ্যাঁ এটা সত্য যে জঙ্গিদের মূলোৎপাটন করে নিঃশেষ করে দেয়া যায়নি এখনো। তবে  সব কিছু নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে জানান আসাদুজ্জামান খান। তিনি বলেন, নিরাপত্তা সংস্থা বিশেষ করে পুলিশ, র‍্যাব ভালো কাজ করছে বলেই সব কিছু নিয়ন্ত্রণে আছে। আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে যেভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, সেখানে বাংলাদেশ এখন অনেক ভাল আছে  বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলা একাডেমি সংশ্লিষ্টদের ওপর ও বইমেলায় বোমা হামলা করা হবে, এমন হুমকির উড়ো চিঠি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রকম অনেক হুমকি আসে। তবে তদন্ত করে সব কিছু শনাক্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামনে নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন আসলে সব দলই তৎপর হয়। প্রত্যেক দলই তাদের নির্বাচনী প্রচারণা, ব্যানার ফেস্টুন প্রচার ও নিজস্ব মত কর্মসূচি প্রচার করেন। এটাই যুগ যুগ ধরে হয়ে আসছে। নির্বাচন আসলে সবার মধ্যে উৎসুক দৃষ্টি থাকে। সেই সময় সব রাজনৈতিক দল তাদের মতামত, চিন্তা নিয়ে কাজ করে। সামনে নির্বাচন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়নি। সবাই কাজ করছে। কিন্তু নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page