April 8, 2026, 6:05 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোল বন্দরে ইলেকট্রনিক গেট ; ৪০ সেকেন্ডে পার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াতকারীদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বিমানবন্দরের মতো এই স্থলবন্দরে স্থাপিত হয়েছে ইলেকট্রনিক গেট।

প্রথম পর্যায়ে ৬টি গেট করা হয়েছে। ভারতে প্রবেশের জন্য তিনটি ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য তিনটি করে এই গেট নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই গেট বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থলবন্দর হিসেবে দেশের মধ্যে এই প্রথম বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে উদ্বোধন করা হচ্ছে ইলেকট্রনিক গেট। এতে করে ভারতে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি অনেকটা কমে আসবে। যাত্রীরা সহজেই গেটে পাসপোর্ট শো করলে অটোমেটিকভাবে গেট খুলে যাবে। এতে যাত্রী প্রতি সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড। পাসপোর্টবিহীন কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না।

আগামী শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ইমিগ্রেশনের ই-গেট উদ্বোধনের পর বিকাল সাড়ে ৪টায় বেনাপোল ফুটবল মাঠে এক বিশাল সূধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। পরে বিকেল সাড়ে ৫টায় চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ভারত-বাংলাদেশের বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত মনোজ্ঞ রিট্রেট শিরোমনি অনুষ্ঠানে যোগ দেবেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, দেশের প্রথম বেনাপোলে স্থলবন্দরে ইলেকট্রনিক গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গেটে যাত্রীরা তাদের পাসপোর্ট শো করলেই অটোমেটিকভাবে গেটটি খুলে যাবে। একজনের পাসপোর্ট আরেকজন শো করলে গেটটি খুলবেনা। এতে করে যাত্রীরা আরও সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। মাত্র ৪০ সেকেন্ড সময় লাগবে একাজ করতে।

তিনি আরও বলেন, বেনাপোল দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন ৭ হাজার যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করে থাকেন। এই গেট উদ্বোধন হলে কাজও সহজ হয়ে যাবে। আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি।

যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মেহেদী হাসান কুতুব জানান, বেনাপোল ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এই গেট উদ্বোধন হওয়ার পর যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে কোন রকম ঝামেলা ছাড়াই ভারতে যেতে পারবেন।

তিনি আরও বলেন, এ রকম সুবিধা বিমানবন্দরে আছে। বিমানবন্দরের মতো এখন দেশের প্রথম হিসেবে বেনাপোল চেকপোস্টে এই সুবিধা নিশ্চিত করতে যাচ্ছে সরকার। এই সুবিধা চালু হওয়ার পর বেনাপোল বন্দরে ভারতে যাওয়া-আসার জন্য কোন ঝামেলা থাকবে না। দালালদের দৌরাত্মও থাকবে না।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বেনাপোলে আগমন উপলক্ষে শার্শায় প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page