November 26, 2026, 1:10 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

গত ফেব্রুয়ারিতে ১২১ কোটি টাকার চোরাচালানপণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেব্রুয়ারি মাসে ১২০ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে এসব চোরাচালান পণ্য, অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।

বৃহস্পতিবার (২ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, জব্দকরা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২২ কেজি ১৬৩ গ্রাম সোনা, ৩ কেজি ৬৩০ গ্রাম রূপা, ১ লাখ ২৯ হাজার ৩৫৬টি কসমেটিকস সামগ্রী, ১৫ হাজার ২৩২টি ইমিটেশন গহনা, ৯ হাজার ৭৩৮টি শাড়ি, ২ হাজার ৬০৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫ হাজার ৩২২টি তৈরি পোশাক, ৩ হাজার ৪০ ঘনফুট কাঠ, ৮ হাজার ১৩৬ কেজি চা পাতা, ৬৫ হাজার ৮০০ কেজি কয়লা, ৩টি কষ্টি পাথরের মূর্তি, ১১৫ কেজি কারেন্ট জাল, ২৪৩ প্যাকেট কীটনাশক, ৬৬৫ কেজি গ্যামাক্সিন পাউডার, ৪টি ট্রাক/কাভার্ডভ্যান, ১৪টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ১৬টি সিএনজি/ইজিবাইক এবং ৪৭টি মোটরসাইকেল।

উদ্ধারকরা অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, একটি এসএমজি, একটি রিভলভার, একটি রাইফেল, ৪টি বিভিন্ন প্রকার গান, ২টি ম্যাগাজিন এবং ৪০ রাউন্ড গুলি।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকরা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৮ লাখ ৩১ হাজার ১৪৫ ইয়াবা, ৩ কেজি ৬৮১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২ কেজি ৪২৯ গ্রাম হেরোইন, ১৯ হাজার ৫৮৭ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ১৬৭ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৩১৬ ক্যান বিয়ার, ২ হাজার ২৭১ কেজি গাঁজা, ১ লাখ ৪৩ হাজার ২২৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২৪ হাজার ৮১৩টি নেশা জাতীয় ইনজেকশন, ৬ হাজার ১৬৫টি ইস্কাফ সিরাপ, ২ হাজার ৫১৯ বোতল এমকেডিল/কফিডিল, ২ লাখ ৪৩ হাজার ৭১টি বিভিন্ন প্রকার ওষুধ, ১ হাজার ৭১০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২৭ হাজার ৫২৯টি অন্যান্য ট্যাবলেট।

এছাড়াও গত ফেব্রুয়ারি মাসে অভিযান চালিয়ে ২৬০ একর জমিতে চাষকরা পপিক্ষেত ধ্বংস করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানায়, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩১ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪১ জন বাংলাদেশি নাগরিক ও ১০ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page