August 7, 2026, 12:18 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

শান্তিপূর্ণ আন্দোলনের সময় কাউকে গ্রেফতার করা হয়নি : ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা সরকার ও গণমাধ্যমগুলো প্রতিনিয়ত ইরান বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে, ওই সময়কার শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়া লোকজনকে গ্রেফতার করেছে ইরান।

পশ্চিমা এই অপপ্রচারণার জবাবে আমির আব্দুল্লাহিয়ান গতকাল তার টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে এই দাবি করেন।

মাহসা আমিনি নামে এক কুর্দি তরুণী পুলিশ হেফাজতে থাকাকালীন অসুস্থতা জনিত কারণে মারা যাওয়ার পর ওই আন্দোলন শুরু হয়। পশ্চিমা সরকারগুলো এবং গণমাধ্যম সেসময় ইরানবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে সুযোগ নিয়ে এই ঘটনাকে ব্যবহার করে। তারা প্রচার করতে থাকে- পুলিশি নির্যাতনে মাহসা আমিনির মৃত্যু হয়েছে।

অথচ সিসিটিভির ফুটেজে দেখা যায়, একজন ইরানি নারী পুলিশ কর্মকর্তার সামনে কথোপকথনের সময় মাহশা আমিনি অনেকটা ভেঙে পড়েন এবং হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

ইরান সরকার বারবার এ বিষয়ের সত্য তথ্য দিয়ে ব্যাখ্যা তুলে ধরলেও একদল বিক্ষোভকারী পশ্চিমা প্রচারণায় বিভ্রান্ত হয়ে ইরানের জাতীয় সম্পদ ধ্বংস করতে থাকে এবং দেশে দাঙ্গা পরিস্থিতি তৈরি করে। উপায়হীন হয়ে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী তাদের পরিকল্পনা ও মদদ দানকারীদেরকে আটক করে বিচারের আওতায় আনে।

আমির আবদুল্লাহিয়ান তার টুইটার বার্তায় এই কথাটি তুলে ধরে বলেছেন, সংকট সৃষ্টিকারীদেরকে শুধু আটক করা হয়।

অবশ্য গত ৫ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আটক ব্যক্তিদের একটি বড় অংশকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেন।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page