September 21, 2026, 12:55 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

‘গোপনীয় বৈঠকে’ বসছেন মার্কিন প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আজ ৩ মার্চ শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে মিলিত হবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। বৈঠকে দুই নেতা ‘গোপনীয় আলোচনা’ করবেন। তবে তাদের আলোচনার প্রায় পুরোটাই হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ওলাফ শলৎজ বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় এক দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। তবে জার্মান চ্যান্সেলর এই সফরে কোনো সাংবাদিককে সঙ্গে নেননি। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, বাইডেন ও ওলাফ শলৎজ প্রায় এক ঘণ্টা কথা বলবেন।

একজন কর্মকর্তা জানিয়েছেন, কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের আলাদা বৈঠক হয়েছে। জেলেনস্কির সঙ্গে কী কথা হয়েছে, এ সম্পর্কে একে অপরকে অবহিত করতে পারেন।

সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, বাইডেন ও শলৎজ ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তার বিষয়ে কথা বলবেন। আশঙ্কা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রুশ বাহিনী তাদের সর্বশক্তি দিয়ে ইউক্রেন আক্রমণ করতে পারে। আর এই নতুন বড় আক্রমণ শুরুর আগেই কিয়েভের হাতে অস্ত্র তুলে দিতে চায় পশ্চিমারা।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওলাফ শলৎজ যুক্তরাষ্ট্রে থাকাকালীন ইউক্রেনের জন্য আরও ৪০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে। এদিকে, এই বছরের জানুয়ারিতে জার্মানি ইউক্রেনকে তাদের সর্বশেষ লেপার্ড-২ ট্যাঙ্ক দিতে সম্মত হয়।

তবে তার আগে জার্মান সরকার শর্ত দেয়, যুক্তরাষ্ট্রকেও ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক সরবরাহ করতে হবে। পরে জার্মানির এই শর্ত মেনে নেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page