September 21, 2026, 12:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করা সত্ত্বেও ইরান-সীমান্তবর্তী তুর্কমেনিস্তানে দূতাবাস খুলতে যাচ্ছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সীমান্তবর্তী মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে স্থায়ী দূতাবাস খুলতে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। তেল আবিব দাবি করেছে, দূতাবাস খুলতে যাওয়ার এ ঘটনা মধ্য এশিয়ায় ইসরাইলের প্রভাব বৃদ্ধির প্রমাণ। ইসলামি প্রজাতন্ত্র ইরান এর আগে তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছে।

ইসরাইলের হিব্রু ভাষার দৈনিক হায়োম জানিয়েছে, ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদে স্থায়ী দূতাবাস উদ্বোধন করতে ‘শিগগিরই’ দেশটি সফরে যাবেন। দৈনিকটি জানিয়েছে, ইরান-তুর্কমেন সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে উদ্বোধন হতে যাওয়া দূতাবাসটি ইরান সীমান্তের সবচেয়ে কাছাকাছি কোনো ইসরাইলি কূটনৈতিক মিশন হতে যাচ্ছে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন দৈনিক হায়োমকে বলেছেন, তুর্কমেনিস্তানের সঙ্গে ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ ও কৌশলগত’ সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন, দূতাবাস উদ্বোধনের ঘটনা তেহরানকে এই বার্তা পাঠাবে যে, আঞ্চলিক দেশগুলোতে ইসরাইলের প্রভাব বাড়ছে।

প্রায় এক দশক আগে তুর্কমেনিস্তানে অস্থায়ী দূতাবাস খুলেছিল তেল আবিব। এবার যে ভবনে ইসরাইলের দূতাবাস খোলা হচ্ছে সেটি ইরানের অপর সীমান্তবর্তী দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থিত ইসরাইলি দূতাবাসের অনুরূপ।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি গত বছরের আগস্ট মাসে এশকাবাদে একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের অবকাশে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে বলেছিলেন, মধ্য এশিয়ায় ইসরাইলের উপস্থিতি এ অঞ্চলে কেবল উত্তেজনা বাড়াবে। কারণ, ইসরাইল যেখানেই যায় সেখানে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page