August 14, 2026, 6:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের জন্য আরো ৪০ কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তায় কিয়েভ বাহিনীর জন্য শুক্রবার বিভিন্ন ধরনের গোলাবারুদ সমৃদ্ধ ৪০ কোটি মার্কিন ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।
নতুন প্যাকেজে নির্ভুল রকেট সিস্টেম ও আর্টিলারি রয়েছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র প্রদত্ত এই সামরিক সহায়তা প্যাকেজটিতে ইউক্রেনের আত্মরক্ষায় কার্যকরভাবে ব্যবহারযোগ্য হিমার্স ও হাউইটজারসহ অন্যান্য গোলাবারুদ রয়েছে।
খবর এএফপি’র।
প্যাকেজটিতে পদাতিক যুদ্ধ যানবাহনের (ব্র্যাডলি ইনফানট্রি ফাইটিং ভেহিকেলস) জন্য  গোলাবারুদ এবং নদী ও অন্যান্য পানির বাধা অতিক্রম করার জন্য ব্যবহারের সেতু (আরমর্ড ভেহিকেল লঞ্চ ব্রিজেস) চালু করা হয়েছে।
২০২২ সালের ফেব্রয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর কিয়েভকে দ্রুত সমর্থন প্রদানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য কয়েক ডজন রাষ্ট্রের সাহায্য সমন্বয় করার পরে আন্তর্জাতিক সমর্থনের লক্ষে একটি জোট গঠনের নেতৃত্ব দিয়েছে।
প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ও উন্নত ভারী ট্যাঙ্কসহ কিছু আইটেমের জন্য কিয়েভ চাপ দিলে আন্তর্জাতিক সমর্থকরা দিতে প্রাথমিকভাবে অনিচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত প্রদানে প্রতিশ্রুতি দিয়েছে। তবে তারা পশ্চিমা যুদ্ধবিমান দেয়ার ব্যাপারে এখনো কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করেনি।
ইউক্রেনের সমর্থকরা তাদের প্রতিশ্রুতি অনুসারে দেশটির সৈন্যদের নতুন অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে এবং মার্কিন বাহিনী জানুয়ারিতে বৃহত্তর কৌশলের উপর দৃষ্টি নিবন্ধ করে একটি প্রোগ্রাম শুরু করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page