September 21, 2026, 1:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের বাখমুতে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনীয়দের নিয়ন্ত্রণে থাকা বাখমুতের অবশিষ্ট অংশে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। অবরুদ্ধ ইউক্রেনীয় শহরটিকে পুরোপুরি দখলকে গত ছয় মাসের মধ্যে বড় বিজয় বলছে মস্কো।

রুশ ভাড়াটে যোদ্ধা ওয়াগনার বাহিনী বলছে, গত সাত মাসের লড়াইয়ে বিধ্বস্ত বাখমুত শহর প্রায় দখল করে ফেলেছে তারা। শহরটির শুধু একটি রাস্তা এখনও ইউক্রেন সেনাদের হাতে। বাকি পুরো শহর রুশ বাহিনীর দখলে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী টুইটারে বলেন, ‘বাখমুতে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের ক্রমবর্ধমান প্রবল চাপের মুখোমুখি হচ্ছে।‘

এদিকে, বাখমুত থেকে ইউক্রেনীয় ড্রোন ইউনিটকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইউক্রেন সরকার। বাখমুতে ইউক্রেনীয় ড্রোন ইউনিটের কমান্ডার এক ভিডিও বার্তায় এ কথা জানান।

রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু শনিবার (৪ মার্চ) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরটি পরিদর্শন করেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খনিজসমৃদ্ধ বাখমুত শহর। এটি দখলের মাধ্যমে ডোনেস্কের আরও ভেতরে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে পুতিন বাহিনী। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page