October 8, 2026, 2:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

নৃশংসতা ; স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলালো গাছের ডালে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিহের ফুলবাড়িয়া উপজেলায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে আটজন মিলে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে অভিযুক্তরা লাশ আম গাছের ডালে ঝুলিয়ে রাখেন।

এ ঘটনায় ফুলবাড়ীয়া থানায় মামলা হলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভুঞা।

গ্রেপ্তাররা হলো- উপজেলার রঘুনাথপুর এলাকার শাহজাহান (২৬), শহিদ মিয়া (৩৮), আলমগীর হোসেন (২৮), রাসেল মিয়া (১৯) ও পলাশতলী এলাকার মাসুম বিল্লাহ ওরফে ফজর আলী (২২)। তারা সবাই ইটভাটার শ্রমিক। তাদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

এসপি জানান, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে ফাহিমা আক্তার (১৪) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনার পর দিন ভোরে বাড়ির পাশের একটি আম গাছের ডালে ফাহিমার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ সময় লাশের সুরতহালে প্রাথমিকভাবে ঘটনাটি গণধর্ষণ ও হত্যার আলামত পায় পুলিশ। এ ঘটনায় পরদিন ফাহিমা আক্তারের মা হাছনা বেগম বাদী হয়ে মামলা করলে হত্যার রহস্য উদঘাটনে তদন্তে নেমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, অভিযুক্তরা পালাক্রমে বিকৃত যৌনাচারের মাধ্যমে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে। এ সময় তারা ঘটনাটি আত্মহত্যার নাটক সাজাতে বাড়ির পাশের একটি আম গাছে ডালে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।



Our Like Page