September 10, 2026, 8:25 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

আর্জেন্টিনার পর এবার ঢাকায় দূতাবাস খুলছে মেক্সিকো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আর্জেন্টিনার পর এবার লাতিন আমেরিকার আরেক শক্তিশালী রাষ্ট্র মেক্সিকো বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে। চলতি বছরের মাঝামাঝি এই দূতাবাস খুলবে বলে শুক্রবার (৩ মার্চ) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ঘোষণা দেয়।

মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মেক্সিকোর পররাষ্ট্রসচিব মার্সেলো এব্রার্ড। এ  সময় বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস খোলার কথা জানান তিনি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মেক্সিকান সরকারের মতে ১৭০ মিলিয়নের বেশি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ মধ্য এশিয়া অঞ্চলের একটি প্রধান দেশ।

তাই মেক্সিকো বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও সহযোগিতা বাড়াতে আগ্রহী। বিশেষ করে ওষুধ, কৃষি, ব্যবসা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করার কথা ভাবছে তারা।

মেক্সিকোতে ইতোমধ্যে বাংলাদেশের দূতাবাস রয়েছে।

প্রসঙ্গত, ৪৫ বছর পর গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু ক‌রে‌ছে আর্জেন্টিনা। রাজধানীর বনানীর ২৩ নম্বর সড়কের একটি ভবনে আর্জেন্টিনা দূতাবাসের উ‌দ্বোধন ক‌রেন দেশ‌টির সফররত পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলা‌দে‌শের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page