October 31, 2026, 2:47 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমবঙ্গে অ্যাডিনো ভাইরাসে আরও তিন শিশুর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসে মারা গেছে আরও তিন শিশু। এদের সবাই জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে কলকাতার বি সি রায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত মারা যায় ওই তিন শিশু।

বি সি রায় হাসপাতালের তথ্য বলছে, মৃতদের মধ্যে একজন দমদমের বাসিন্দা। রায়ান গাজি নামে ওই শিশু মাত্র ১১ মাস বয়সী। হাতিয়ারার বাসিন্দা আরাধ্যা চট্টোপাধ্যায়ের বয়স মাত্র ২ মাস ১৫ দিন। আরেক শিশু নদিয়ার কল্যাণী, বয়স মাত্র ৬ মাস।

এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিমবঙ্গে মারা যায় চার শিশু। তাদের সবার বয়সই দুই বছরের কম। তারাও সবাই বি সি রায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

শিশু রোগ চিকিৎসকরা বলছেন, যেসব বাচ্চা এরই মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তারা ধীরে ধীরে সুস্থ হচ্ছে। তবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন শিশুদের মধ্যে এখনও মৃত্যু ঘটছে। এক চিকিৎসকের মতে, নতুন করে সঙ্কটাপন্ন রোগী আসার সংখ্যা কমেছে। তাই, আর কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই আশা করেন তিনি।

অ্যাডিনোভাইরাসে মৃত্যুর বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিক কোনো তথ্য না দিলেও বেসরকারি নানা সূত্র জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে শনিবার (৪ মার্চ) পর্যন্ত শ্বাসযন্ত্রের সংক্রমণে (অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন) রাজ্যে মৃত শিশুর সংখ্যা ৮২। তাদের মধ্যে কয়েকজন অ্যাডিনোভাইরাসে আক্রান্ত।

তবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তা জানান, শ্বাসযন্ত্রের সংক্রমণ শুধু অ্যাডিনোর জন্য হচ্ছে তেমন নয়। যে কোনো ভাইরাস সংক্রমণেই তা হতে পারে। তাই সবাই যে অ্যাডিনোতে আক্রান্ত হয়ে মারা গেছে, তেমনটা বলা ঠিক নয়। আবার, বেশ কয়েকজনের মারাত্মক আনুষঙ্গিক অসুস্থতাও (কোমর্বিডিটি) ছিল। সূত্র: আনন্দবাজার, সংবাদ প্রতিদিন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page