September 21, 2026, 2:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

বাখমুতে ইউক্রেনের সেনাবাহিনী প্রচণ্ড চাপের মুখে ; ব্যাপক গুলি বিনিময়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে দেশটির সেনারা রুশ বাহিনীর ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে বলে ব্রিটিশ গোয়েন্দা সূত্র জানিয়েছে। সূত্র বলেছে, শহরটির ভেতরে এবং চারপাশে প্রচণ্ড গোলাগুলি বিনিময় হচ্ছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দৈনিক গোয়েন্দা বুলেটিনে জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী শহরটিতে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য এলিট ফোর্স ডেকে পাঠিয়েছে। তা সত্ত্বেও রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী বাখমুতের উত্তর প্রান্তের শহরতলিগুলোতে ঢুকে পড়েছে।

ইউক্রেনের প্রখ্যাত সমর বিশেষজ্ঞ ওলেহ ঝান্দভ বলেছেন, বাখমুতে ইউক্রেনের সেনাবাহিনী প্রচণ্ড চাপের মুখে থাকলেও অচিরেই তাদেরকে শহরটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হবে বলে তিনি মনে করছেন না।  তিনি এক ইউটিউব সাক্ষাৎকারে বলেছেন, এই মুহূর্তে শহরটির পরিস্থিতি কম-বেশি স্থিতিশীল। রুশ সেনাবাহিনীর অগ্রাভিযানের কথা যদি বলতে হয় তাহলে আমরা তাদেরকে থামিয়ে দিতে পেরেছি।

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ শনিবার বলেছেন, তার বাহিনী বাখমুতের উত্তরপ্রান্তের কয়েকটি গ্রামে রুশ হামলার জবাব দিয়েছে।

যুদ্ধ শুরুর আগে বাখমুত শহরটিতে ৭০ হাজার মানুষ বসবাস করত এবং এটি লবন ও জিপসামের খনির জন্য বিখ্যাত ছিল। কিন্তু বর্তমানে শহরটিতে মাত্র চার হাজার মানুষ রয়েছেন যারা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রগুলোতে পানি, বিদ্যুৎ ও গ্যাসবিহীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page