July 12, 2026, 11:54 am
শিরোনামঃ
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে : ইরানের সর্বোচ্চ নেতা ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪৩৩৩ জন হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির ২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে : কৃষিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আসন্ন রমযানে ১০ লাখ কপি কোরআন বিদেশে বিতরণ করবে সৌদি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন রমযান মাসে সৌদি আরব বিদেশে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিতরণ করবে। সৌদি আরবের বাদশাহ সালমান রোববার (৫ মার্চ) পবিত্র কোরআন বিতরণের অনুমোদন দিয়েছেন। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন আকারে পবিত্র কোরআনের কপি বিতরণ করা হবে। পবিত্র কোরআনের অনুবাদকৃত কপিও বিতরণ করা হবে। এই তালিকায় ৭৬টিরও বেশি ভাষায় পবিত্র কুরআনের অনুদিত কপি অন্তর্ভুক্ত রয়েছে।

পবিত্র মদিনার বাদশাহ ফাহদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে কপিগুলো ছাপা হয়েছিল। বিশ্বের ২২টি দেশের ইসলামিক সেন্টারে পবিত্র কোরআনের কপি দেওয়া হবে।

সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ জানিয়েছেন, রমজান মাসে তারা পবিত্র কোরআনের কপি বিভিন্ন দেশে পৌঁছে দিতে চান। সে জন্য প্রস্তুতিও শুরু করেছেন তারা।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page