April 6, 2026, 7:27 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিএনপি মৃত দলে পরিণত হয়েছে : মায়া চৌধুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিএনপি বর্তমানে মৃত দলে পরিণত হয়েছে। আগুন সন্ত্রাসসহ নানা অপকর্মের জন্য এই দলটি এখন জনবিচ্ছিন্ন ও গণবিরোধী দল হিসেবে পরিচিতি লাভ করেছে।

আজ সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আমরা স্বাধীনতার সন্তান’ সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মায়া চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন ছাড়া সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দলটি ক্ষমতাসীন হওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই দলের প্রধানসহ অনেকেই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। তারা বর্তমানে নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য। মায়া বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সাংবিধানিক কোন বিকল্প পথ নেই।  আসন্ন নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে বলে তিনি উল্লেখ করেন।
মায়া চৌধুরী আরও বলেন, প্রয়াত আব্দুল জলিল বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ ছিলেন। তিনি ছিলেন কর্মীবান্ধব আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা।
সংগঠনের উপদেষ্টা মো. নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবির এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page