October 11, 2026, 8:20 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঐক্যবদ্ধভাবে কাজ করতে জেলা পরিষদ চেয়ারম্যানদের প্রতি স্থানীয় সরকার মন্ত্রীর আহবান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকল জেলা পরিষদ চেয়ারম্যানদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি  আজ রাজধানীর  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগে জেলা পরিষদ চেয়ারম্যানদের জন্য আয়োজিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য এই আহবান জানান। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম।
তাজুল ইসলাম বলেন, জেলা পরিষদ চেয়ারম্যানদের বাদ দিয়ে ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। স্মার্ট বাংলাদেশ গড়তেও তাদের সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, এই কর্মশালার মাধ্যমে মন্ত্রণালয় এবং জেলা পরিষদের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হবে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদেরকে আরেক ধাপ এগিয়ে নেবে।
তিনি বলেন, এ কর্মশালার মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যানরা তাদের আইনের পরিধি এবং এখতিয়ার সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন, যার ফলে জেলা পরিষদ আরও শক্তিশালী হবে।
সময়ের সঙ্গে আইন পরিবর্তনশীল বলে উল্লেখ করে মন্ত্রী বলেন,  আইনের সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিবর্ধন হবে। জেলা পরিষদের চেয়ারম্যানরা আইনের বিধি-বিধানগুলো এ কর্মশালার মাধ্যমে জানবেন এবং সে অনুযায়ী মানুষকে সেবা দেবেন।
তিনি বলেন, আইনের মাধ্যমে জেলার পরিষদের চেয়ারম্যানরা যেমন ক্ষমতা পেয়েছেন,  আবার আইনের ভেতরে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে পরিষদের সকল সদস্যদের নিয়ে জেলার উন্নয়ন কাজে আরো মনোযোগ দেয়ার জন্যও তাদের প্রতি মন্ত্রী আহ্বান জানান।
এই  প্রশিক্ষণ কর্মশালা জেলা চেয়ারম্যানদের জ্ঞান ও জানার পরিধিকে আরো সমৃদ্ধ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার মন্ত্রী। মন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যানদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page