September 9, 2026, 3:44 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

ইরানের নারীরা ইসলামিক ড্রেস কোড অমান্য করলেই শাস্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারীরা ইসলামী শরীয়া অনুযায়ী পোশাক না পরলে শাস্তি পেতে হবে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজে এ তথ্য জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যমে ইরানে কয়েক মাস বিক্ষোভের পর পুরনো আইনকে আরও জোরদার করেন তিনি। গত বছরের শেষ কয়েক মাসে নারীদের জন্য এই ড্রেস কোডের কারণে ইরান সমালোচনার মুখে পড়ে।

গত বছরের সেপ্টেম্বরে মাহশা আমিনি নামে এক তরুণী কুর্দি তার ভাইয়ের সঙ্গে তেহরানে যান এবং সঠিক হিজাব না পরার কারণে দেশটির নীতি পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় পুলিশি নির্যাতনের কারণে তিনি কোমায় চলে যান এবং তিন দিন পরে তার মৃত্যু হয়।

মাহশার মৃত্যু কয়েক মাস ধরে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। বিক্ষোভে কয়েক লাখ মানুষ মারা যায়। অনেক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। বিচারের নামে বেশ কয়েকজনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। সরকারের চরম দমন-পীড়নের কারণে বিক্ষোভ এখন অনেকটাই শান্ত।

এরই মধ্যে দেশটির বিচার বিভাগীয় প্রধান মোহসেনি সোমবার (৬ মার্চ) ইরানে নারীদের পোশাকের কথা আবার মনে করিয়ে দেন। তিনি বলেন, ‘একজনের হিজাব অপসারণ ইসলামী প্রজাতন্ত্র এবং এর মূল্যবোধের প্রতি শত্রুতা প্রদর্শনের সমতুল্য। যারা এ ধরনের অস্বাভাবিক কাজের সঙ্গে জড়িত তাদের শাস্তি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘যারা শত্রুর সঙ্গে সহযোগিতা করে এবং জনশৃঙ্খলার ক্ষতি করে এমন পাপ করে তাদের শাস্তির জন্য বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের সহায়তায় কর্তৃপক্ষের দ্বারা সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page