June 17, 2026, 1:33 pm
শিরোনামঃ
জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী  ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি রংপুরে পানের পিক ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা যশোরে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা আইএলটিএস পরীক্ষায় ৬২৭৯৪ শিক্ষার্থীর ফলাফল ভুল ; ক্ষতিপূরণে কর্তৃপক্ষের যে উদ্যোগ চুক্তি অনুযায়ী ইরান কোনোদিন পরামাণু অস্ত্র পাবে না : ট্রাম্প ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না : বিজেপির মন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে দেড়শ বছরের পুরোনো রাস্তা দখলের অভিযোগ ; অবরুদ্ধ ২০০ পরিবার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের শস্য চুক্তি নবায়নে আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তিটি নবায়ন করতে অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। ইউক্রেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

সূত্রটি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা করেনি ইউক্রেন। তবে মনে করা হচ্ছে, ইউক্রেনের অংশীদাররা বিষয়টি নিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে।

গত বছরের জুনে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির ক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হয়। এর মেয়াদ শেষ হবে ১৮ মার্চ।

এদিকে ইউক্রেনের বাখমুত শহরের বেসামরিক নাগরিকরা বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন বলে জানা গেছে। এতে সহায়তা করছেন ইউক্রেনের সেনাবাহিনী। অনেকের দাবি, বেসামরিকদের সরিয়ে নেওয়ার বিষয়টি ইউক্রেনীয় সেনাদের বাখমুত থেকে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে।

বর্তমানে রুশ বাহিনী বাখমুতের কাছে রয়েছে। কিছু কিছু জায়গায় রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সদস্যরাও ঢুকে পড়েছেন। ইউক্রেন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাখমুত ছাড়ার কথা না বললেও, ধারণা করা হচ্ছে যে কোনো সময় এ ঘোষণা আসবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page