September 21, 2026, 5:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনতে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে প্রস্তাব পাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্কের মাত্রা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট। গতকাল (মঙ্গলবার) ওই পার্লামেন্টে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে বলে জানিয়েছেন লন্ডন-ভিত্তিক ওয়াবসাইট মিডল ইস্ট আই।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ফ্রিডম পার্টি বা এনএফপি পার্লামেন্টে প্রস্তাবটি উত্থাপন  করে। প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি দমন অভিযানের প্রতিবাদে তেল আবিবে দক্ষিণ আফ্রিকার দূতাবাসের কার্যক্রমের তৎপরতা কমিয়ে আনতে হবে।

এনএফপি এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ আফ্রিকার প্রয়াত বর্ণবাদিবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা আজ জীবিত থাকলে তিনি এ প্রস্তাব সমর্থন করতেন। বিবৃতিতে বলা হয়, “এই মুহূর্তটির জন্য ম্যান্ডেলা গর্ববোধ করতেন। তিনি সব সময় বলতেন, ফিলিস্তিনিদের স্বাধীনতা অর্জন ছাড়া আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ থেকে যাবে। ”

দক্ষিণ আফ্রিকার এনএফপি দলের বিবৃতিতে আরো বলা হয়েছে, “ফিলিস্তিনিদের বিতাড়িত করে, তাদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে এবং তাদের বিকলাঙ্গ করে ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছে। আর বর্তমানে তারা এই দখলদারিত্ব বজায় রাখার জন্য ফিলিস্তিনিদের বিরুদ্ধে দমনপীড়ন ও বর্ণবাদী আচরণ চালিয়ে যাচ্ছে। ”

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page