September 6, 2026, 3:24 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ভোলায় বৃদ্ধ মাকে ভরন-পোষন না দেওয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দেওয়ার মামলায় ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক বাবুল হাওলাদারকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। বৃদ্ধা রোকেয়া বেগম উপজেলার ধলীগোরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড তোফাজ্জল মৃত তোফাজ্জল হাওলাদারের স্ত্রী।

সোমবার (৬ মার্চ) রাতে লালমোহন থানায় হাজির হয়ে নিজের সন্তান বাবুল হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন তার মা রোকেয়া বেগম। মামলার পর লালমোহন প্রেসক্লাবে গিয়েও সাংবাদিকদের কাছে মৌখিক অভিযোগ করেন তিনি। আটকের ভয়ে আত্মগোপনে চলে যাওয়ার সময় রাত ২টার দিকে উপজেলার চরলক্ষ্মী এলাকা থেকে বাবুল হাওলাদারকে আটক করা হয় এবং মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

রোকেয়া বেগম জানান, প্রায় দেড় যুগ আগে তার স্বামী মারা যান। স্বামীর রেখে যাওয়া সম্পদ ভোগ করছে তার একমাত্র ছেলে বাবুল হাওলাদার। তবে মায়ের কোনও ভরণ-পোষণ দেন না এবং ভরণ-পোষণের কথা বললে শারীরিকভাবে নির্যাতন করে সে। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন রোকেয়া বেগম।

লালমোহন থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, রোকেয়া বেগম নামের এক বৃদ্ধা মা তার সন্তান বাবুল হাওলাদারের বিরুেেদ্ধ ভরণ-পোষণ না দেওয়া এবং বিভিন্ন ধরণের নির্যাতনের অভিযোগে এজাহার দায়ের করেন। যার কারণে পুলিশ বাবুল হাওলাদারকে আটক করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page