October 11, 2026, 10:25 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি এখন কাতারের দোহায় রয়েছেন এবং স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘের সম্মেলনে যোগদান শেষে আজ বিকেলে দেশে ফেরার কথা রয়েছে।

শোক বার্তায়, প্রধানমন্ত্রী নিহতদের আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ কথা জানায়।

প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে একটি সাততলা বিল্ডিংয়ে বিস্ফোরণটি ঘটে, যার বেশিরভাগই স্যানিটারি হার্ডওয়্যারের দোকান ছিল। পাশাপাশি কিছু প্রাইভেট অফিসও ছিল ভবনটিতে। বিষ্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।

এতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page