August 14, 2026, 7:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেয়ায় ইউরোপের জ্বালানি ব্যয় বেড়েছে শতকরা ৩০০ ভাগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, গত গ্রীষ্ম থেকে রাশিয়া নাটকীয়ভাবে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়ার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জ্বালানি খরচ শতকরা ৩০০ ভাগ বেড়েছে। গতকাল বুধবার তিনি এই তথ্য দিয়েছেন।

ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বিকল্প উৎস থেকে গ্যাস কিনে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের শূন্যস্থান অনেকটাই পূরণ করেছে এবং দক্ষতা বাড়িয়ে জ্বালানি ব্যবহার শতকরা ২০ ভাগ কমিয়েছে।

ভন ডার লিয়েন আরো বলেন, রাশিয়া আট মাসে গ্যাস সরবরাহ কমিয়েছে শতকরা ৮০ ভাগ যার কারণে ইউরোপে জ্বালানির দাম আকাশছোঁয়া হয়েছে। তারপর থেকে জ্বালানি খরচ শতকরা ৩০০ ভাগ বেড়েছে। কানাডার পার্লামেন্টের যৌথ অধিবেশনে যে বক্তৃতায় ভন ডার লিয়েন এসব কথা বলেন।

তিনি বলেন, গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়ে রাশিয়ার কর্মকর্তারা ইউরোপীয় ইউনিয়নকে প্রতারণা করতে চেয়েছিলেন। তবে এই পরিস্থিতি মোকাবেলায় গ্যাসের উৎপাদন বাড়িয়ে কানাডা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন মস্কোর ওপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। জবাবে রাশিয়া আনেকটা বাধ্য হয়ে ইউরোপের অনেকগুলো দেশে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page